ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরি করায় পলাশে ১০ লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরি করায় পলাশে ১০ লাখ টাকা জরিমানা
×

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৯:৪৫ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ০৯:৫১

নরসিংদীর পলাশে প্রাণ আরএফএল চরকা কারখানায় অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বাজারজাত করার অপরাধে ১০ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কোম্পানির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক। এ সময় অভিযানে র‌্যাবের একটি টিম ও নরসিংদীর ওষুধ প্রশাসনের কর্মকর্তা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক বলেন, পলাশের ডাংগায় প্রাণ আরএফএল চরকা কারখানায় অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিভিন্ন জায়গায় বিপণন করে আসছিল। আমাদের কাছে এমন অভিযোগ আসার পর এখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আলামত ধ্বংস করে ওষুধ আইন অনুযায়ী ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। তাছাড়া সার্জিক্যাল মাস্ক গেইট ওয়েলের  উৎপাদনের অনুমোদন  হবিগঞ্জ প্রান কারখানায় থাকলেও তারা এখানে এর উৎপাদনও করে আসছিলো।

এ ব্যাপারে প্রানের জেনারেল ম্যানেজার (প্রশাসন) মোস্তাক আহম্মেদ বলেন, আমি এখন কারখানার বাইরে আছি,কারখানায় গিয়ে বিস্তারিত জেনে জানাবো।


আরও পড়ুন

×