পানি ভেবে কীটনাশক পান করে মৃত্যু
ছবি: প্রতীকী
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ২২:৪৭
আমন ক্ষেতের আইলের পাশে বোতলে কিছু কীটনাশক রেখে বাকিটা ধানক্ষেতে স্প্রে করছিলেন এক কৃষক। এ সময় তাঁর অজান্তে মানসিক ভারসাম্যহীন এক যুবক পানি ভেবে বোতলের সবটুকু কীটনাশক পান করেন। স্থানীয় লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামে। ওই যুবকের নাম মইনুল ইসলাম (৩৭)। তিনি একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাদির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মইনুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। অনেক চিকিৎসা করানোর পরও সুস্থ না হওয়ায় সব জায়গায় অস্বাভাবিকভাবে ঘুরে বেড়াতেন।
