ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাগেরহাট

৬ দফা দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

৬ দফা দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ
×

ছবি: সমকাল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:২৬

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৬ দফা দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খেলাফত মজলিস।

শুক্রবার জুমআর নামাজের পরে শহরের মিঠাপুকুরপাড় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিঠাপুকুরপাড় মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন- খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা আমিরুল আলম সিদ্দিকি, সেক্রেটারি, ডা. মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মোহাম্মাদুল্লাহ আরেফি, সহ-সেক্রেটারি বালী নাছের ইকবাল প্রমুখ।

বক্তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানান।

৬ দফা দাবি
জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, পিআর পদ্ধতিতে নির্বাচন, আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা, আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা।

আরও পড়ুন

×