ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

উল্লাপাড়ায় আটকের পর মেছো বাঘ জঙ্গলে অবমুক্ত

উল্লাপাড়ায় আটকের পর মেছো বাঘ জঙ্গলে অবমুক্ত
×

উল্লাপাড়ায় বিলুপ্তপ্রায় মেছো বাঘ ছবি: সমকাল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৩:৫৮ | আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ | ০৪:২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘ জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।  

সোমবার অবমুক্তের সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দীন আহমেদ, বন কর্মকর্তা শফিকুল ইসলাম ও উল্লাপাড়া প্রেসক্লাব সম্পাদক জয়নাল আবেদীন জয় উপস্থিত ছিলেন।

উল্লাপাড়া প্রেসক্লাব সম্পাদক জয়নাল আবেদীন  জানান, রোববার রাতে একটি মেছো বাঘ উপজেলার নেওয়ারগাছা গ্রামে তোফাজ্জল হোসেনের বাড়িতে ঢোকে। এসময় বাড়ির লোকজন ভয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে বাঘটিকে পেটায়। তোফাজ্জল লোকজনের হাত থেকে আহত অবস্থায় উদ্ধার করে তার একটি ঘরে বাঘটিকে আটকে রেখে তাকে খবর দেয়। সোমবার সকালে তিনি উপজেলা কর্মকর্তাকে নিয়ে মেছো বাঘটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসেন। এখানে বাঘটিকে চিকিৎসা দিয়ে করতোয়া নদীপাড়ের জঙ্গলে অবমুক্ত করা হয়। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দীন আহমেদ জানান, মেছো বাঘ এখন দেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাঘটি কোনো বড় বন বা জঙ্গল থেকে বের হয়ে এসেছে। এ বাঘ সাধারণত মাছ খেয়ে জীবন ধারণ করে থাকে। বাঘটিকে চিকিৎসা দিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×