নগরকান্দায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৫:০৩
ফরিদপুরের নগরকান্দায় বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিমউদ্দিন (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষক নিহত হয়েছেন।
সোমবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপারের সময় ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মুত্যু হয়।
নাজিমউদ্দিন উপজেলার শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের বাসিন্দা। তিনি বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় শিক্ষকতা থেকে ২০১৪ সালে অবসর গ্রহণ করেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোহেল রানা বলেন, নাজিমউদ্দিন রাস্তা পারাপারের সময় ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।