ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নবজাতকের লাশের ব্যাগটি টানাহেঁচড়া করছিল কুকুর

নবজাতকের লাশের ব্যাগটি টানাহেঁচড়া করছিল কুকুর
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৭:০১

একটি ব্যাগ নিয়ে টানাহেঁচড়া করছে একটি কুকুর। পথচারীরা একটু এগিয়ে গিয়েই দেখতে পান ব্যাগের মধ্যে সদ্যোজাতের লাশ। শিশুটির একটি পা কামড়ে এদিক-ওদিক টানছে কুকুরটি। সোমবার সকালে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন সিঅ্যান্ডবি সড়কের আইল্যান্ডের ওপর থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

পথচারীরা জানান, সড়কের আইল্যান্ডের ওপর ফেলে যাওয়া নবজাতকের লাশটি ব্যাগের মধ্যে ছিল। কুকুর শিশুটির পা কামড়ে টানাহেঁচড়া করায় মৃতদেহটি আশপাশের লোকজন দেখতে পায়। এ সময় কয়েকজন সড়কের পাশেই মৃতদেহটি মাটিচাপা দিতে চায়। শেষ পর্যন্ত থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, নবজাতকের লাশ ময়নাতদন্ত এবং ডিএনএ সংরক্ষণের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নবজাতকের বয়স একদিন হবে। রোববার রাতের কোনো এক সময় নবজাতকটিকে সড়কের আইল্যান্ডের ওপর ফেলে যাওয়া হয়। শিশুটির বাবা-মার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। চিহ্নিত করতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×