ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাগেরহাটে উৎসবমুখর বিতর্কে চ্যাম্পিয়ন দশানি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়

বাগেরহাটে উৎসবমুখর বিতর্কে চ্যাম্পিয়ন দশানি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
×

প্রতিযোগিতা শেষে অতিথি ও সুহৃদদের সঙ্গে অংশগ্রহণকারী বিতার্কিকরা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ১৪:৩৬

যুক্তি-তর্কে বাগেরহাটে দেশের সবচেয়ে বড় বিজ্ঞান বিতর্ক আসর বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে বিতার্কিকরা মিলিত হয় যুক্তির লড়াইয়ে। এতে চ্যাম্পিয়ন হয় দশানি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রানার্সআপ হয় বহুমুখী কলেজিয়েট স্কুল। সেরা বক্তা নির্বাচিত হয় বহুমুখী কলেজিয়েট স্কুলের দলনেতা শিরিন আক্তার। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী। 

সুহৃদ সমাবেশ বাগেরহাটের সভাপতি সেখ সাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এস এম মুস্তাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উপপরিচালক মো. ফরিদ উদ্দিন, খানজাহান আলী কলেজের প্রভাষক বুলবুল তালুকদার, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, বাগেরহাটের সহসভাপতি সৈয়দ মাহবুবুর রহমান সুজন, সাধারণ সম্পাদক আবিদা সুলতানা, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সময় টেলিভিশনের রিপোর্টার আলী আকবর টুটুল, সাংবাদিক এস এস শোহান, সুহৃদ সমাবেশ বাগেরহাটের সদস্য মো. ফয়সাল হাওলাদার, নাহিদ ফরাজী, রানা ফকির, আবু তালেব, শ্রীলা বিশ্বাস, জহিরুল ইসলাম শোভন, তাহমিনা তুলি, সমকালের বাগেরহাট প্রতিনিধি তানজীম আহমেদ প্রমুখ। 

অংশ নেওয়া অন্য স্কুলগুলো হলো– সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ডেমা কারামতিয়া ফাজিল মাদ্রাসা এবং যদুনাথ স্কুল এন্ড কলেজ।

অনুষ্ঠান শেষে সবার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। দিনব্যাপী এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা। ভবিষ্যতেও এমন কার্যক্রমে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করে তারা। 
 

আরও পড়ুন

×