চরফ্যাসনে গলায় ফাঁস দেওয়া যুবকের লাশ উদ্ধার
চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০২:৩৫
ভোলার চরফ্যাসনে গলায় ফাঁস দেওয়া এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে জাহানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমিন মিয়া বাড়ির বাগান থেকে শশীভূষণ থানা পুলিশ এ লাশ উদ্ধার করেন। নিহত সবুজ (১৮) জাহানপুর ১নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সোমবার বিকালে সবুজ নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতভর অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। সকালে প্রতিবেশি আমিন মিয়ার বাড়ির বাগানে গাছের সাথে সবুজের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশিরা তাদেরকে খবর দেয়।
আবুল কালাম জানান, কয়েক বছর যাবৎ সবুজ মানসিক ভারসাম্যহীন ছিলেন। একাধিকবার ডাক্তার দেখানো হয়েছে। তাকে নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হতো।
শশীভুষণ থানার ওসি(তদন্ত) আবুল হাসান খাঁন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে কোন আঘাতের দাগ পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।