ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩
×

বোমা তৈরির সময় আটকরা। ছবি-সমকাল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১৭:১৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ হাত বোমা, পেট্রোল বোমা, বোমা তৈরি সরঞ্জাম জব্দ ও ৩ জনকে আটক করেছে পুলিশ। 

বুধবার বেলা আড়াইটার দিকে ভাঙ্গা থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, আগামীকাল ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন উপলক্ষে একটি মহল বোমা তৈরি করছিল এমন সংবাদে আমরা অভিযান পরিচালনা করি। 

আশরাফ হোসেন বলেন, আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের ৪ চালা টিনের বসত ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ পেট্রল বোমা, হাত বোমা, বোমা তৈরি সরঞ্জাম সহ তিন যুবককে আটক করি। ওই বাড়িটিতে অভিযান চালানোর সময় বোমা তৈরি করছিল ওই তিন যুবক। আমাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে গেলে তিনজনকেই আটক করতে সক্ষম হই। এ সময় একজন ডান হাতে গুরুতর আঘাত পায়। আমরা সকল যন্ত্রপাতিসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যাচ্ছি। 

আরও পড়ুন

×