একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ: রেজাউল করিম
ছবি: সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ০২:৪১
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
শুক্রবার চাঁদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী আন্দোলন আয়োজিত চাঁদপুর-৩ আসনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
মুফতি রেজাউল করিম আরও বলেন, ৫৩ বছর এদেশে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে যখন কোনো সরকার এককভাবে ক্ষমতায় যায় তখন ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়েছে। বিগত দিনের ইতিহাস এটাই। ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর দেশের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণের ভোটের মাধ্যমে সরকার হয়নি। তাদের তিনটা কাজ ছিলো- একটা হলো মৌলিক সংস্কার, আরেকটা হলো দৃশ্যমান বিচার, এরপর লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি।
তিনি বলেন, ‘একটা বিশেষ দলের নির্বাচনের আগ্রহে তাদের গুরুত্ব দেখেছি। কিন্তু মৌলিক সংস্কার এবং বিচারের বিষয়টা ততটা গুরুত্ব আমরা দেখিনি।’
আয়োজিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী শেখ মো. জয়নাল আবেদীনসহ দলটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী।
- বিষয় :
- চাঁদপুর
- রেজাউল করিম
- জাতীয় নির্বাচন
- গণভোট
