ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় গৃহবধূকে গলাকেটে হত্যা, আটক ১

কুমিল্লায় গৃহবধূকে গলাকেটে হত্যা, আটক ১
×

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৩:৫২

কুমিল্লায় শানু বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে। 

নিহত শানু ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে শানু তেলের পিঠা তৈরি করছিল। এসময় তার রান্নাঘরে প্রবেশ করে প্রতিবেশী দেলোয়ার হোসেন। রান্নাঘরে যাওয়ার কারণ জানতে চাইলে দেলোয়ার ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে শানুকে বটি দিয়ে গলায় আঘাত করে ঘর থেকে পালিয়ে যান তিনি। 

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে ঘটনার সঙ্গে জড়িত দেলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

ঘাতক দেলোয়ার ওই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। 

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

তিনি জানান, হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। 

আরও পড়ুন

×