ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহার রেলওয়ের কানুনগো ভবনে ফাটল

সান্তাহার রেলওয়ের কানুনগো ভবনে ফাটল
×

সান্তাহার রেলওয়ের কানুনগো ভবন ছবি: সমকাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৪:১৩ | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ | ০৪:১৬

ব্রিটিশ আমলে নির্মিত বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের কানুনগো ভবনটির দেয়ালে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। 

সান্তাহার রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের এষ্টেট বিভাগের অধীনে সান্তাহার কানুনগোর শতবর্ষ পুরাতন এই অফিসে চলছে কার্যক্রম। ২০১৮-১৯ অর্থ বছরে এই অফিস থেকে ৯৬ লক্ষ ৯১ হাজার ৫১৪ টাকা রাজস্ব আয় হয়। তারপরও পুরাতন এই জরাজীর্ণ কানুনগো ভবনের কোনো সংস্কার করা হয়নি। দীর্ঘদিনের এ ভবনটি সংস্কার না করায় ছাদের নিচের অংশ ও দেয়ালের পলেস্তারা উঠে একাধিক স্থানে ছোট-বড় অসংখ্য ফাটল দেখা দিয়েছে। বর্ষা এলেই বৃষ্টির পানি পড়ে মেঝে ভরে যায়। ছাদ চুইয়ে বৃষ্টির পানি কর্মকর্তা-কর্মচারীদের গায়ে পড়ে। শুধু তাই নয় ইতিমধ্যে বৃষ্টির পানি চুঁইয়ে ভিজে নষ্ট হয়ে গেছে রেকর্ড রুমের মূল্যবান কাগজপত্র, বিকল হয়েছে কম্পিউটার, বৈদ্যুতিক ফ্যান, কাঠের আসবাবপত্র ও ফাইল কেবিনেট। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় ধ্বসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছেন কার্যক্রম।  

সান্তাহার কানুনগো কার্যালয়ের সার্ভেয়ার আলীমুর রাজীব জানান, বহু পুরাতন এ ভবনটিতে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দেয়ালে পড়ে ও মেঝেতে জমে থাকায় অফিসের জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। 

সান্তাহার কানুনগো কার্যালয়ের ফিল্ড কানুনগো মোহসীন আলী জানান, ভবনটি ব্রিটিশ আমলে নির্মাণের পর থেকে কোন ধরনের সংস্কার না করার কারণে বর্তমানে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে। ভবনটি পুনঃসংস্কার করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কয়েক দফায় লিখিতভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন

×