ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় পুলিশের মামলা

ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় পুলিশের মামলা
×

ফাইল ছবি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ০৯:০৩ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ | ০৯:৩৪

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় মামলা করা হয়েছে। এতে ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামিদের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের ক্ষতিসাধন ও রাষ্ট্রবিরোধী কবর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

গতকাল বুধবার সকালে সিরাজদীখান থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) নাহিদ মাসুদ বাদী হয়ে মামলাটি করেন। গতকালই অভিযান চালিয়ে মিছিলে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে সিরাজদীখান থানা পুলিশ।

এর আগে গত মঙ্গলবার সকাল ৯টার দিকে সিরাজদীখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে এ মিছিল করেন তারা। তাদের পেছনে টহল পুলিশের একটি গাড়ি থাকায় এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এর পরপরই টহলের দায়িত্বে থাকা সিরাজদীখান থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান সিকদার এবং দুই কনস্টেবল বাদশা মিয়া ও সফিকুলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

সিরাজদীখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোটা নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানসহ মিছিল করেছেন। এ ঘটনায় ৪৫ জনে নামে এবং অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযান চালিয়ে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×