ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিমানবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

বিমানবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
×

যশোরে বিমানবাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে গতকাল বৃহস্পতিবার শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আইএসপিআর

যশোর অফিস

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ০৭:৩১

| প্রিন্ট সংস্করণ

যশোরে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার একাডেমি প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে গ্র্যাজুয়েটিং অফিসারদের মধ্যে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

বিমানবাহিনীর ৮৭তম বাফাসহ বিভিন্ন কোর্সের আট নারীসহ ৪০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কুচকাওয়াজের নেতৃত্ব দেন তানজিম উল ইসলাম। এবার ‘সোর্ড অব অনার’ ট্রফি লাভ করেন নাফীস রাফীদ। এ ছাড়া মো. সাদিক ইসলাম তামীম ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’, জান্নাতুল ইশরাত সাবা ‘কমান্ড্যান্টস ট্রফি’ এবং ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ ও বীরউত্তম বদরুল আলম ‘চ্যাম্পিয়ন স্কোয়াড্রন ট্রফি’ লাভ করেন।
বিমানবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বলেন, বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে।
অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×