ইয়াবাসহ মহিলা ইউপি সদস্য গ্রেফতার
ইয়াবাসহ গ্রেফতাররা -সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৬:৪৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা ইউপি সদস্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোরে কাশিয়ানী সদর, শংকরপাশা ও চরভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস সুলতানা (৩৫), শিবপুর গ্রামের ইউসুফ মোল্যার ছেলে রমজান আলী শেখ (৩৪) ও শংকরপাশা গ্রামের আজগর শেখের ছেলে আসলাম শেখ (২৭)।
সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আনোয়ার হোসেন ভূঞা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী কলেজ রোড এলাকার ভাড়া বাসা থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজান মোল্যাকে গ্রেফতার করা হয়। রমজানের স্বীকারোক্তি অনুযায়ী শংকরপাশা এলাকায় অভিযান চালিয়ে আসলামকে ৬ শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসলামের স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী চরভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবাসহ ইউপি সদস্য নার্গিস সুলতানাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।
- বিষয় :
- গোপালগঞ্জ
- ইয়াবা
- ইউপি সদস্য