ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২
×

প্রতীকী ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ০২:৫২

চট্টগ্রামের নাজিরহাট মন্দাকিনীতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে মো. বাবু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাতে ফটিকছড়ি-নাজিরহাট পুরাতন ব্রিজের পশ্চিম পার্শ্বে ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট ঘাট স্টেশন সংলগ্ন মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
 
স্থানীয়রা জানান, বিয়ের প্রস্তুতিমূলক বৈঠক চলাকালে একই বাড়ির জসিম (৪৮) ও বাবুর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত বাবু স্থানীয় মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে এবং নাজিরহাট ঘাট স্টেশন এলাকার ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, বৈঠকে উপস্থিত লোকজন বাবুকে উদ্ধার করতে এগিয়ে গেলে জসিম তাদের ওপরও হামলা চালায়। এতে দুইজন আহত হন। আহতদের নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা জসিমকে ধরে রাখে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
 
হাটহাজারী থানার ওসি মঞ্জুরুল কাদের ভূঁইয়া জানান, ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্তকে এলাকাবাসী ধরে রেখেছে। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন

×