খুলনায় তালিকাভুক্ত ৬৪১ অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
খুলনায় তালিকাভুক্ত ৬৪১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড- সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৮:১৬
খুলনায় তালিকাভুক্ত ৬৪১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। মঙ্গলবার দিনভর গল্লামারী এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয় ও লিনিয়ার পার্কের মধ্যবর্তী স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১-এর উপবিভাগীয় প্রকৌশলী সাইদুর রহমান জানান, বিভিন্ন পোল্ডারে তারা মোট ৬৪১টি অবৈধ স্থাপনার তালিকা তৈরি করেছেন। সে তালিকা ধরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
গল্লামারী এলাকায় ৩০০টির মতো অবৈধ স্থাপনা রয়েছে। মঙ্গলবার কাঁচা, আধাপাকা ও পাকা ২০০টির মতো স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
উচ্ছেদ অভিযানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম
- খুলনা