ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় প্রতিপক্ষের গুলিতে চরমপন্থি নেতা নিহত

পাবনায় প্রতিপক্ষের গুলিতে চরমপন্থি নেতা নিহত
×

নিহত চরমপন্থি নেতা

পাবনা অফিস

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ২২:১৪ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ০৩:৫২

পাবনার ঢালারচরে চরমপন্থি সর্বহারা দলের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে আতিয়ার সরদার (২৮) নামের এক নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বেড়া উপজেলার আমিনপুর থানার ছাইথুপির চর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আতিয়ার ওই গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে।

পুলিশের দাবি, আতিয়ার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। আতিয়ার দুই মাস আগে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে ব্যবসা করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। 

তার বিরুদ্ধে পাবনার আমিনপুর ও রাজবাড়ির পাংশা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ঘটনার সময় কাকসিমুল খানকাশরীফ বাজারে একটি দোকানে বসেছিলেন আতিয়ার। এ সময় সর্বহারা দলের প্রতিপক্ষের সদস্যরা তাকে ডেকে নিয়ে বাজারের পেছনে নিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর যাওয়ার সময় হামলাকারীরা সর্বহারা পার্টির স্লোগান দিয়ে রাজবাড়ির পদ্মা নদীর দিকে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ এবং ছয়টি রাইফেল ও একটি শটগানের গুলির খোসা উদ্ধার করে।

আরও পড়ুন

×