ইন্দুরকানীতে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ২২:৪১ | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ | ২২:৫১
পিরোজপুরের ইন্দুরকানীতে স্বামী,শ্বশুর ও শাশুড়ির বিরদ্ধে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ
উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার
পাড়েরহাট ইউনিয়নের চরগাজীপুর গ্রামে স্বামী মনির সরদারের বাড়ি থেকে শিরিনের (২৬) লাশ
উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে মনির সরদার
তার বাবা মোসলেম সরদার পলাতক রয়েছে।
এ ঘটনায় শ্বশুর মোসলেম
সরদার, শাশুড়ি জবেদা বেগম ও স্বামী মনির সরদার সহ ৪ জনের বিরুদ্ধে শিরিনের বাবা আব্দুল
হান্নান খান বাদী হয়ে ইন্দুরকানী থানায় হত্যা মামলা দায়ের করেন।
হত্যার সাথে জড়িত থাকার
অভিযোগে জবেদা বেগমকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।
নিহতের পরিবার ও স্থানীয়
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শিরিনের ভাই আলী খানের বিয়ে হয়। কিন্তু আলী খানের বিয়ের
জন্য অন্যত্র পাত্রী ঠিক করেছিলেন শিরিনের শ্বশুর মোসলেম সরদার (৫৮)। মোসলেমের ঠিক
করা পাত্রীকে পছন্দ না হওয়ায় শিরিনের বাবা নিজেদের পছন্দে অন্যত্র বিয়ে করান ছেলেকে। বিয়ের
দিন থেকেই শ্বশুর বাড়িতে গৃহবন্দী করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়া হয় শিরিনের। শুরু
হয় অমানবিক নির্যাতন। তাদের নির্যাতনেই শিরিনের মৃত্যু হয়।
শিরিনের চাচা কবির হোসেন
জানান, শিরিনকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শিরিন দুই সন্তানের মা। স্থানীয়ভাবে
সালিশ মিমাংসার মাধ্যমে বুধবার শিরিনকে বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। এর আগেও একাধিকবার
শিরিনকে সামান্য ঘটনায় নির্যাতন করেছেন স্বামীর বাড়ির লোকজন।
ইন্দুরকানী থানার ওসি তদন্ত
মাহবুবুর রহমান জানান, শিরিনকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা
করা হচ্ছে। হত্যার ঘটনায় ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার সাথে
জড়িত থাকার অভিযোগে জবেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।
- বিষয় :
- শ্বশুর
- ইন্দুরকানী
- শ্বাসরোধে হত্যা