ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উদ্যোক্তা, অধিকারকর্মী, স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের আইনি সচেতনতায় ফরিদপুরে কর্মশালা 

উদ্যোক্তা, অধিকারকর্মী, স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের আইনি সচেতনতায় ফরিদপুরে কর্মশালা 
×

ছবি-সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ১৭:০০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ | ১৭:০৭

উদ্যোক্তা, অধিকারকর্মী, স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে দুদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

দ্য এশিয়া ফাউন্ডেশন ও এফসিডিও-এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা ‘নন্দিতা সুরক্ষা’ আয়োজন করে দুই দিনব্যাপী “ইনক্লুসিভ লিগ্যাল লিটারেসি ওয়ার্কশপ” যা অনুষ্ঠিত হয় ১৭ ও ১৮ জানুয়ারি ফরিদপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে।

১৭ জানুয়ারি নারী উদ্যোক্তা ও নারী অধিকার কর্মীদের এবং ১৮ জানুয়ারি তরুণ স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিদিন ৩০ জন করে মোট ৬০ জন অংশগ্রহণকারী এই কর্মশালায় অংশ নেন।

ওয়ার্কশপের মূল আলোচক ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জীবনানন্দ চন্দ্র। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইন, যৌন হয়রানি প্রতিরোধ নির্দেশিকা, যৌতুক নিরোধ আইন, বিবাহ নিবন্ধন আইন, মুসলিম পারিবারিক আইন (বিবাহ, তালাক, দেনমোহর ও ভরণপোষণ), জমি, সম্পত্তি ও উত্তরাধিকার আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালার প্রথম দিন উপস্থিত ছিলেন ফরিদপুর জজ কোর্টের এপিপি নারী ও শিশু আদালতের  এডভোকেট অর্চনা দাস এরং দ্বিতীয় দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম মঈনূল আহসান।

এছাড়াও দুই দিনের কর্মশালায় নন্দিতা সুরক্ষা’র নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রেমি সাইবার ইনক্লুসিভ সিভিক পার্টিসিপেশন এন্ড লিডারশীপ  বিষয়ে আলোচনা করেন।

কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের আইনি সচেতনতা বৃদ্ধি, অধিকার সম্পর্কে জ্ঞান অর্জন এবং ডিজিটাল যুগে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন

×