ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মোংলায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মোংলায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ১৬:৫৫

মোংলা পশুর নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার সকালে সিগনাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সিগনাল টাওয়ারের দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি একজন পুরুষের।

মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফুল কবির বলেন, অজ্ঞাত মরদেহের সুরতহালে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহের নাম, পরিচয় এখন পাওয়া যায়নি।

আরও পড়ুন

×