বরিশালে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০১:৫৬ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ০৩:৫৪
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মনিজা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯টায় তার মৃত্যু হয়।
তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজবাড়ী গ্রামের মো. কামালের স্ত্রী।
এ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় গত শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে মনিজাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ছিলো আশঙ্কাজনক। বুধবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
- বিষয় :
- ডেঙ্গু
- গৃহবধূর মৃত্যু
- শেবাচিম
- বরিশাল