ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চরফ্যাশনে শিয়াল ধরা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

চরফ্যাশনে শিয়াল ধরা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু
×

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৩:১০ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ০৪:০১

ভোলার চরফ্যাশনে শিয়াল ধরা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সাব্বির(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ভোর ছয়টায় চরফ্যাশন পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির ওই ওয়ার্ডের আওলাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের চাচা শাখাওয়াত হোসেন শিয়াল থেকে হাঁস–মুরগীকে নিরাপদ রাখতে খামারের বাইরে বিদ্যুতের তার জড়িয়ে ফাঁদ পাতেন। সাব্বির খামারের পাশ দিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় ফাঁদের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। প্রতিবেশিদের সহয়তায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফিন জানান, নিহতের পরিবার কোন অভিযোগ না করায় মামলা হয়নি।পারিবারিক সমঝোতায় লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×