ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাজাপুরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০

রাজাপুরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০
×

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৩:২১

ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে দু্ই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার সকালে উপজেলার বড় গালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে সেকেন্দার সিকদারের স্ত্রী কুনসুম বেগম (৫৮), ছেলে মিন্টু সিকদার (৪০), মিন্টুর স্ত্রী তাসলিমা বেগম (৩৫) এবং অপরপক্ষের মৃত হানিফ সিকদারের স্ত্রী ফাতেমা বেগম (৫০), ছেলে বাচ্চু সিকদার (২৬), মাসুম সিকদার (৩০), রিনা আক্তারকে (২৫) রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সেকেন্দারের পরিবার ও মৃত হানিফ সিকাদরের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকটি মামলাও চললাম রয়েছে। এসব ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে সকালে কথা কাটাকাটি হয। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয় এবং প্রতিপক্ষের লোকেরা সেকেন্দারের বসতঘরে হামলা করে। রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, উভয় পক্ষ থেকেই মামলার প্রস্তুতি নিয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

×