বাঞ্ছারামপুরে গোলাম পরওয়ার
পুরোনো রাজনৈতিক শাসনব্যবস্থার অবসান ঘটানোর আহ্বান
মিয়া গোলাম পরওয়ার
বাঞ্ছারামপুর ও কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ০৮:০০
| প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে গণভোটের পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পুরোনো রাজনৈতিক শাসনব্যবস্থার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে জামায়াতের এমপি প্রার্থী মো. মহসিনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ এখন মৌলিক রাজনৈতিক পরিবর্তন চায় এবং পুরোনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির অবসান ঘটিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।
এদিকে কসবায় এমপি প্রার্থী আতাউর রহমান সরকারের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কসবা টি আলী কলেজ মাঠে এ জনসভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নির্বাচনী পরিচালক কাজী সিরাজুল ইসলাম।
- বিষয় :
- মিয়া গোলাম পরওয়ার
