ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
×

মাহদী হাসান মুরাদ

রাবি ও লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:০৪ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৩৯

ট্রেনে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আব্দুলপুর জংশনে এ ঘটনা ঘটে। 

নিহত ওই শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি লালমনিরহাট জেলায়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য সাময়িকভাবে থামানো হয়েছিল। এ সময় মাহদী হাসান মুরাদ প্ল্যাটফর্মের দোকানে যেতে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এসময় লেইন পরিবর্তনরত একটি চলমান ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে উঠে যায় এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমরা এ দুর্ঘটনার খবর শুনেছি। বিভাগের সভাপতি, প্রশাসন এবং দুর্ঘটনাস্থলে যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে কীভাবে কি করা যায়।

এ বিষয়ে ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেরেজ্জামান বলেন, তার মরদেহ আব্দুলপুর থেকে তার পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুন

×