ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
×

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৫:২৪

পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান আসামি মো. রেজাউল মোড়লের উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রেজাউল খুলনার ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের আবুল কালাম মোড়লের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে,  ২০১৬ সালের ২২ অক্টোবর রাতে রেজাউল পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী আসমাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।




আরও পড়ুন

×