ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কক্সবাজার-৪ আসনে জয়ী বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী

কক্সবাজার-৪ আসনে জয়ী বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী
×

শাহজাহান চৌধুরী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৫২

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে পোস্টাল ব্যালেটসহ ১১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির শাহজাহান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নূর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট। ফলে ১৫৪৯ ভোটে জয়ী নিশ্চিত হন বিএনপি। 

এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) আবদুল মান্নান বলেছেন, ‘কক্সবাজার-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৬৮৮ জন। পোস্টাল ব্যালেটসহ ১১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির শাহজাহান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট। এখানে মোট ভোট পড়েছে ২ লাখ ৫০ হাজার ৩৩২টি; বাতিল হয়েছে ৪ হাজার ৮৯৯টি। সর্বমোট ভোট ২ লাখ ৫০ হাজার ২৩১টি যা মোট ভোটারের ৬৭.৯৪ শতাংশ।

শাহজাহান চৌধুরী বলেছেন, ‘যদি জামায়াত প্রার্থী একসাথে কাজ করতে চান আমি প্রস্তুত আছি। আমরা তাদের ভালো পরামর্শগুলো নিয়ে দেশের স্বার্থে কাজ করবো।’

উল্লেখ্য, বিএনপি শাহজাহান চৌধুরী এর আগে চারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও জাতীয় সংসদের হুইপসহ রেহায়ন ও গণপূর্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  ছিলেন। 

আরও পড়ুন

×