ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে সুপেয় পানি সরবরাহে কার্যক্রম উদ্বোধন

ঈশ্বরগঞ্জে সুপেয় পানি সরবরাহে কার্যক্রম উদ্বোধন
×

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৮:০৩

প্রায় ২৭ বছর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুপেয় পানি সেবা বন্ধ থাকার পর ফের চালু হতে যাচ্ছে পানি সরবরাহ কার্যক্রম।

ইতোমধ্যে পাইপ লাইন স্থাপনের কাজ শুরু করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পৌর সভার প্রায় ৫ হাজার পরিবার সুপেয় পানির সেবা ভোগ করবে।

সুপেয় পানি সরবরাহের জন্য পাইপ লাইন স্থাপনের কাজটি সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার।

এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সামিউল হক, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল হেকিম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, পৌর সচিব কামরুল ইসলাম প্রমুখ।

পৌর সভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। আগামী তিন মাসের মধ্যে বাসিন্দারা সুপেয় পানি পাবে। এ ছাড়া প্রকল্পটিতে আরো যে সকল কাজ হয়েছে তা নাগরিকদের সুফল বয়ে আনবে।


আরও পড়ুন

×