ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা, ভিডিও ভাইরাল

শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা, ভিডিও ভাইরাল
×

ভিডিও থেকে নেওয়া

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:৩৪

বরিশালের উজিরপুরে উত্তম কুমার নামে এক শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। আজ শনিবার বিকেলে উপজেলার হারতা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।

উত্তম কুমার উপজেলার হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। 

আজ বিকেলে উপজেলার হারতা বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে শিক্ষক উত্তমের ওপর এ হামলা চালানো হয়। একপর্যায়ে তাকে একটি নির্মাণাধীন ঘরের ভেতর নিয়ে বেধড়ক পেটানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এক শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষকের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

মারধরের শিকার শিক্ষক উত্তম কুমার বলেন, ‘ওই তরুণী আমার ছাত্রী নন। উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের প্রস্তুতি চলছিল। কে বা কারা ওই ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তা জানা নেই।’

অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজী সাংবাদিকদের জানান, চার মাস আগে এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি এটিকে শাস্তি প্রদানের ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেন।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘ভাইরাল ভিডিওটি আমরা দেখেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন

×