ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রশাসনের বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ সুধী সমাজ

প্রশাসনের বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ সুধী সমাজ
×

 লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৩৯

| প্রিন্ট সংস্করণ

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ সুধী সমাজ ও সংস্কৃতিকর্মীরা।
জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা না রেখে গজল প্রতিযোগিতা রাখা হয়েছে। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নবনির্বাচিত এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর জন্য আলাদা কোনো পুষ্পস্তবকের ব্যবস্থা রাখেনি জেলা প্রশাসন।

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে নিজ মন্ত্রণালয়ের নামে পুষ্পস্তবক না পেয়ে অপ্রস্তুত অবস্থায় পড়েন মন্ত্রী দুলু। তাঁর জেলা প্রশাসনের ব্যানারে পুষ্পস্তবক অর্পণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আপত্তিকর হয়।
এদিকে জেলা প্রশাসনের কর্মসূচিতে গজল প্রতিযোগিতার কথা উল্লেখ না থাকলেও জেলা শিল্পকলা একাডেমি গজল প্রতিযোগিতার আয়োজন করে। এ ব্যাপারে সংস্কৃতি কর্মকর্তা হামিদুর রহমানকে প্রশ্ন করেও উত্তর মেলেনি।  তবে জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, মূলত তিনিই (মন্ত্রী) সরকার। তাঁর পক্ষে জেলা প্রশাসন শ্রদ্ধা জানিয়েছে।
 

আরও পড়ুন

×