ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় সহিংসতায় আরও দুই আসামি গ্রেপ্তার

ভোলায় সহিংসতায় আরও দুই আসামি গ্রেপ্তার
×

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৯:৫৫

ভোলার বোরহানউদ্দিনে সহিংসতার ঘটনায় মো. মাসুম বিল্লাহ ও নাইম নামের আরও দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।  

মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তারের পর বুধবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এক সপ্তাহের রিমান্ড আদেন করা হয়। বিচারক রিমাণ্ড আবেদন শুনানির জন্য বৃহস্পতিবার তারিখ ধার্য রেখেছেন।

বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানান, ফেসবুকে বিতর্কিত পোস্ট নিয়ে গত ২০ অক্টোবর বোরহানউদ্দিনে পুলিশের ওপর হামলার ঘটনার চিহ্নিত আসামি নাইমকে চরফ্যাসন থেকে গ্রেপ্তার করা হয়। আর রবীন্দ্রপল্লি ভাওয়ালবাড়ি মন্দির ও হিন্দুদের ঘরবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মাছুম বিল্লাহকে বোরহানউদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে তাদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

এ নিয়ে ওই ঘটনায় পুলিশ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে।

বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামের বিপ্লব চন্দ্র শুভর ফেসবুক মেসেঞ্জার হ্যাক করে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও বিবি ফাতেমাকে নিয়ে দেওয়া অবমাননাকর কিছু বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় ২০ অক্টোবর 'তৌহিদি জনতা'র সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত ও শতাধিক আহত হয়।

আরও পড়ুন

×