ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পণ্য বিক্রির পর দেওয়া হচ্ছে অমোচনীয় কালি

পণ্য বিক্রির পর দেওয়া হচ্ছে অমোচনীয় কালি
×

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেল থেকে পণ্য নিতে ক্রেতার ভিড়। গতকাল সোমবার বিকেলে কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একরামপুর সিএনজি স্ট্যান্ডে পিআইডি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:২৮

| প্রিন্ট সংস্করণ

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেল থেকে পণ্য বিক্রির পর কিশোরগঞ্জে এবার প্রতি ক্রেতার আঙুলে দেওয়া হচ্ছে অমোচনীয় কালি। স্বল্পমূল্যে পণ্য বিক্রি হয় বলে অনেকে একাধিকবার পণ্য কিনতে আসেন। অনেকেই এসব পণ্য বাইরে বিক্রি করেন। সেটি ঠেকাতেই এবার এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

কিশোরগঞ্জ পৌর এলাকায় মোট ৩৭ জন ডিলার রয়েছেন। প্রতি ডিলারের নামে শুক্র-শনি ছাড়া সপ্তাহে পাঁচ দিন ৪০০ জন করে মোট দুই হাজার মানুষের বরাদ্দ দেওয়া হচ্ছে। পণ্যের তুলনায় ক্রেতার সংখ্যা অনেক বেশি। ফলে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। 

গতকাল সোমবার বিকেলে কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একরামপুর সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা গেছে, ডিলার মাসুদ রানা জুয়েল ট্রাকে করে খোলা জায়গায় পণ্য বিক্রি করছেন। বিতরণের নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা। তবে অন্তত চার ঘণ্টা আগে থেকেই বিপুলসংখ্যক নারী-পুরুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে যায়। 
ওই এলাকার রিয়াজ উদ্দিন টিটু, প্রণতি বর্মণ, ইসমত আরাসহ বহু মানুষ ছিলেন লাইনে। অনেক নারীকে শিশুকে কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পণ্য নিতে হয়েছে। এখানে ট্যাগ অফিসার হিসেবে পণ্য বিক্রি তদারকি করছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোবায়ের হোসেন সাকি। তিনি বলেন, প্রশাসনের সিদ্ধান্তে এবার প্রত্যেক ক্রেতার আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে পণ্য দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×