ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে উপজেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

বরিশালে উপজেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ১০:০৪

বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে রাসেদুল ইসলাম রাসেল ওরফে রাসেল মুন্সীকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত আওয়ামী লীগের অনুপ্রবেশকারীর তালিকায় তার নাম ছিল।

বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে রাসেল মুন্সীকে ছাত্রলীগের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। তবে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, অনুপ্রবেশকারীর তালিকায় রাসেল মুন্সীর নাম আসায় তাকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাসেল মুন্সী চরবাড়িয়া ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তার বড় বোন রেহেনা বেগম সদর উপজেলার ভাইস চেয়ারম্যান।

আরও পড়ুন

×