ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিষয়ে উদ্বিগ্ন ৩৫ নাগরিক

পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিষয়ে উদ্বিগ্ন ৩৫ নাগরিক
×

রাঙামাটি অফিস

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৪৩

| প্রিন্ট সংস্করণ

অপাহাড়ি ও পার্বত্য চট্টগ্রামের অধিবাসী নন, এমন ব্যক্তিকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় উদ্বেগ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রামের ৩৫ জন বিশিষ্ট নাগরিক। গতকাল বুধবার দেওয়া বিবৃতিতে তারা এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির বরখেলাপ হয়েছে বলে উল্লেখ করেছেন। পাশাপাশি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি তুলেছেন।
সতেজ চাকমার সই করা বিবৃতিতে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নবগঠিত সরকারের মন্ত্রিসভায় রাঙামাটি-২৯৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত ও পরিচালিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে পদায়ন করা হয়েছে।

চুক্তির (ঘ) খণ্ডের ১৯ ধারায় স্পষ্টভাবে উল্লিখিত ‘উপজাতীয়দের মধ্য হইতে একজন মন্ত্রী নিয়োগ করিয়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হইবে’ অনুসরণ করে দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে নিয়োগ করলেও চট্টগ্রাম-৫ (হাটহাজারী) থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগে একই ধারা ভঙ্গ হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেন বিশিষ্ট পার্বত্য নাগরিকরা।
বিবৃতিতে সই করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক কর্মী ক্যসামং মারমাসহ ৩৫ জন নাগরিক।

আরও পড়ুন

×