সুনামগঞ্জে পানিসম্পদমন্ত্রী
বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:২১
| প্রিন্ট সংস্করণ
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, অতীতে বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। ভবিষ্যতে যেন আর তা না হয়, সে জন্য আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গতকাল শুক্রবার সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা এলাকায় ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন মন্ত্রী উপজেলার বিভিন্ন ফসল রক্ষা বাঁধ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘ফসল উৎপাদন বৃদ্ধির জন্য এই বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডুবন্ত বাঁধগুলো প্রতিবছর মেরামতের ফলে এ অঞ্চলে উৎপাদিত শস্য অনেক বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে হাওরাঞ্চলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’
- বিষয় :
- শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী
