ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাগরপথে পাচারকালে ট্রলার থেকে ১৫৩ জন উদ্ধার

সাগরপথে পাচারকালে ট্রলার থেকে ১৫৩ জন উদ্ধার
×

উদ্ধার হওয়া ১৫৩ জন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ২২:৪৩

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল শনিবার মধ্যরাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের গভীর সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় জড়িত ১৫ জনকে আটক করা হয়েছে।

আজ রোববার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের গভীর সমুদ্রে নারী-শিশুসহ বিপুলসংখ্যক মানুষের অবস্থানের বিষয়ে তারা গোপনে তথ্য পান। পরে শনিবার রাত ৩টার দিকে কোস্টগার্ডের জাহাজ কামরুজ্জামান অভিযান চালিয়ে একটি সন্দেহজনক ট্রলারকে সংকেত দেয়। সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। 

পরে ধাওয়া করে ট্রলারটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে নারী ও শিশুসহ মোট ১৫৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল উল্লেখ করে সাব্বির আলম সুজন জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের জড়ো করে। তাদের সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল। উদ্ধার ব্যক্তিদের নিরাপদে স্থানান্তর ও আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×