ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রংপুর মহানগর বিএনপি কার্যালয়ে একই সময়ে ২ গ্রুপের সভা আহ্বান, উত্তেজনা

রংপুর মহানগর বিএনপি কার্যালয়ে একই সময়ে ২ গ্রুপের সভা আহ্বান, উত্তেজনা
×

রংপুর অফিস

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ১০:৪৫

রংপুর মহানগর বিএনপি কার্যালয়ে একই সময়ে দু’গ্রুপের সভা আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। দু’গ্রুপের নেতাকর্মীরা একে অপরের মুখোমুখি অবস্থান নিয়েছে। একই সময়ে সভা করতে দু’পক্ষই অনড়। এ ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিএনপি কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপি নেতাকর্মী সূত্রে জানা যায়, 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুর নেতৃত্বে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অপরদিকে একই সময়ে দলীয় কার্যালয়ে বিগত সময়ে বিএনপির কাঙ্ক্ষিত পদবঞ্চিত নেতা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু গ্রুপের নেতাকর্মীরা দিবসটিকে ঘিরে কর্মসূচি আহ্বান করেছে। এনিয়ে দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু বলেন, 'আমরা কর্মসূচি দেয়ার পর আমাদের কিছু সহযোদ্ধা পাল্টা কর্মসূচি দিয়ে দলের মাঝে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আমরা যথাসময়েই আমাদের কর্মসূচি পালন করবো। আমাদের সাথে মহানগরের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা আছেন।' 

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু বলেন, 'আমরা আগে কর্মসূচি ঘোষণার পর মহানগর বিএনপির কিছু নেতা পাল্টা কর্মসূচি দিয়েছে। সকাল ১০টায় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি, আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবো। কী হবে দেখা যাবে।'

আরও পড়ুন

×