ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

নন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
×

কোলাজ

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ২১:২৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নন্দীগ্রাম উপজেলায় যুবদল ও ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল এবং বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাককে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এ সিদ্ধান্ত কার্যকর করেন।

এ ছাড়া উপজেলা ও পৌর ছাত্রদলের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলামের ৬ মার্চ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন– উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নবীর শেখ, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সদস্য আব্দুল্লাহ আল শাকিল, আসিফ ও ৬ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×