ভৈরবে ৫ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ ২ নারী আটক
ইয়াবাসহ আটক ২ নারী- সমকাল
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ১১:৪৬ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ১২:১০
কিশোরগঞ্জের ভৈরবে ৫ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ মোছা. রিনা (২৮) ও মোছা. রোজিনা (৫৫) নামে দুই নারীকে আটক করেছে র্যাব।
বুধবার দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশন মোড় এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক দুই নারীর মধ্যে রিনা জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামের মো. আব্দুর রহিম ওরফে বাচ্চু মিয়ার স্ত্রী এবং রোজিনা একই গ্রামের প্রয়াত কালাচানের স্ত্রী।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি সমীর সরকার জানান, বুধবার বেলা পৌনে ৩টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় তারা অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ রিনা ও রোজিনা নামে দুই নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
