ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অল্প সময়ের মধ্যে বন্ধ থাকা পাটকল চালু হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

অল্প সময়ের মধ্যে বন্ধ থাকা পাটকল চালু হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
×

ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ১৯:০৭

‎অল্প সময়ের মধ্যে বন্ধ থাকা পাটকলগুলো আবার চালু করা হলে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, পাট আমাদের ঐতিহ্য ও আমাদের সংস্কৃতি। এটি আমাদের জীবনের সাথে মিশে আছে। একসময় এই সোনালী আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল। আজকে এটা প্রায় অনেকটা পিছিয়ে গিয়েছে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতেই ছিল বন্ধ পাটকলগুলো আবার চালু করা। এই খাতে বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা।

শনিবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় টেক্সইল ভোকেশনাল ইন্সটিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ‎

শরীফুল আলম বলেন, ২০০১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্লাস্টিকের শপিং ব্যাগ নিষিদ্ধ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আমরা আবার প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করব।

‎‎এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুন

×