হোটেল ওশান প্যারাডাইসসহ ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ১৩:২১ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ১৩:৩৬
পাহাড় কাটা, পরিবেশ ছাড়পত্র নবায়ন না করা, ছাড়পত্রের শর্তভঙ্গ করাসহ নানা অভিযোগে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টসহ নয়টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
বুধবার পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মোয়াজ্জম হোসাইন এ জরিমানার আদেশ দেন।
জরিমানা করা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- সীতাকুণ্ডের এসএস গ্রিন শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং, নোয়াখালীর চারটি অটো রাইস মিল এবং লোহাগাড়ার মোহাম্মদিয়া ব্রিকস, মেসার্স শাহ আমানত ব্রিকস ও মেসার্স চরম্বা ব্রিকস ম্যানুফ্যাকচারস।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, পাহাড় কাটা, পরিবেশ ছাড়পত্র নবায়ন না করা, ছাড়পত্রের শর্তভঙ্গ করাসহ নানা অভিযোগে মেসার্স শাহ আমানত ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স চরম্বা ব্রিকস ম্যানুফ্যাকচারসকে ২ লাখ টাকা, মোহাম্মদিয়া ব্রিকসকে ৮০ হাজার টাকা, কক্সবাজারের ওশান প্যারাডাইসকে ৫০ হাজার টাকা, সীতাকুণ্ডের এসএস গ্রিন শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিংকে ৩০ হাজার টাকা এবং চারটি অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
- বিষয় :
- জরিমানা
- পরিবেশ অধিদফতর চট্টগ্রাম
