ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

নরসিংদীতে ৭ দিন ধরে ডিশ ব্যবসায়ী নিখোঁজ

নরসিংদীতে ৭ দিন ধরে ডিশ ব্যবসায়ী নিখোঁজ
×

নিখোঁজ ব্যবসায়ী হারুন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ২৩:৫৬ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ | ০০:১৬

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ডিশ ব্যবসায়ী মো. হারুন-অর রশিদ (৪০) সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন। 

হারুন ঘোড়াশালের আটিয়ার ঘাগড়া গ্রামের মৃত নূরুল আমিনের ছেলে। 

এ ঘটনায় হারুনের স্ত্রী রাবেয়া বেগম গত ৩ নভেম্বর পলাশ থানায় সাধারণ ডায়েরি করেন। 

হারুনের স্ত্রী ডায়েরিতে উল্লেখ করেছেন, গত ১ নভেম্বর হারুন সন্ধ্যায় ঘোড়াশাল বাজারে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। 

ডায়েরিতে আরও উল্লেখ করা হয়, নিখোঁজ হওয়ার পর থেকে হারুনের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

আরও পড়ুন

×