ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান চায়ের দোকানে, নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান চায়ের দোকানে, নিহত ১
×

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৫:৩১ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ | ০৫:৩৩

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে গেলে সুমন (২৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহাম্মদ মোখলেছের ছেলে। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে দু'জনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- হারুন ও অজিত। তাদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকায়। তারা ওই দোকানে বসে চা পান করছিলেন। 

স্থানীয়দের বরাত দিয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আবদুল আউয়াল জানান, বৃহস্পতিবার সকালে গামারিতল এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে ঢুকে যায়। এ সময় একটি পিকআপভ্যান কাভার্ডভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সুমন নিহত ও চায়ের দোকানে থাকা ৪ জন আহত হয়।


আরও পড়ুন

×