ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মৎস্য খামার দখলের চেষ্টা, খামারিকে হুমকি

মৎস্য খামার দখলের চেষ্টা, খামারিকে হুমকি
×

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা 

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

ফেনীর সোনাগাজীতে মৎস্য খামারে জাল ও সাইনবোর্ড টানিয়ে দখলের চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ। এ সময় খামারিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বুধবার সকালে চর দরবেশ ইউনিয়নের পূর্ব চর সাহাভীকারীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মৎস্য খামারি তাজুল ইসলামএকই এলাকার আলী আকবর, গোলাম মাওলা, মো. হানিফ ও কামরুল হাসানের নাম এজাহারভুক্তসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন।
খামার মালিক তাজুল ইসলাম বলেন, বুধবার সকালে হঠাৎ করে আলী আকবর, গোলাম মাওলা, হানিফ ও কামরুল হাসানসহ ৮-১০ জন লোক এসে তাঁর মৎস্য খামারের উত্তরাংশে জাল ও সাইনবোর্ড টানিয়ে জবরদখলের চেষ্টা চালায়। 
এ বিষয়ে কথা বলতে আলী আকবর ও গোলাম মাওলার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও সাড়া মেলেনি। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। 

আরও পড়ুন

×