ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক 

গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক 
×

গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। ছবি: সংগৃহীত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১২:০১ | আপডেট: ১১ মে ২০২৬ | ১২:৩২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রোমান সরকার নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার দুপুর তিনটার দিকে বর্ধনকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী স্কুল শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে গলায় ধারালো ছুরি ধরে ধর্ষণচেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

শিশুটির চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে ভুক্তভোগী শিশুর কাছ থেকে ঘটনা শোনার পর স্থানীয়রা অভিযুক্ত রোমান সরকারকে আটক করে রাখে।

অভিযুক্ত রোমান পৌরসভার বুজরুক বোয়ালিয়া এলাকার মাসুদ রানার ছেলে বলে জানা গেছে। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×