বেরোবিতে নতুন উপাচার্য দেওয়ার প্রজ্ঞাপন বাতিল
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ২২:২৮
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন উপাচার্য দেওয়ার প্রজ্ঞাপনটি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়।
নতুন এ প্রজ্ঞাপন জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আজকের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ এতদ্দ্বারা বাতিল করা হলো। এছাড়াও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
- বিষয় :
- বেরোবি
