ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাবার স্মৃতিবিজড়িত চাঁদপুরের সেই খাল পুনঃখননের উদ্বোধন তারেক রহমানের

বাবার স্মৃতিবিজড়িত চাঁদপুরের সেই খাল পুনঃখননের উদ্বোধন তারেক রহমানের
×

বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খোর্দ্দ খাল পুনঃখননের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৬:০৩ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১৬:১৪

৪৮ বছর পর বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খোর্দ্দ খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুরে খালটি খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চাঁদপুরের শাহরাস্তির উয়ারুক এলাকায় খোর্দ্দ খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর চাঁদপুর সফরে এসেছেন।

চাঁদপুরে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচি মধ্যে রয়েছে- সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট-সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সবশেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান।

আরও পড়ুন

×