ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

প্রতিপক্ষের হামলা আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রতিপক্ষের হামলা আওয়ামী লীগ নেতার মৃত্যু
×

 কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০৮:১০

| প্রিন্ট সংস্করণ

কেন্দুয়ার রাস্তায় ধান শুকানো ও এক নারীর গায়ে খড় বোঝাই ঠেলাগাড়ির ধাক্কা লাগা নিয়ে বিরোধে হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলাইশিমুল ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিম।

জানা গেছে, রাস্তায় ধান শুকানো  নিয়ে গত ১৩ মে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম ও বিএনপির সমর্থক জসিম গংদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিমদের বাড়িঘরে প্রতিপক্ষের হামলার অভিযোগ ওঠে। এরই জের ধরে ১৪ মে বিকেলে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে আব্দুর রহিমের ওপর হামলা চালায় জসিম গংরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রহিমের ওপর হামলার খবর পেয়ে তাঁর লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে জসিম গংদের মোকাবিলা করতে আসেন। এ সময় দুপক্ষের সংঘর্ষে আব্দুর রহিমসহ অনন্ত ১২ জন আহত হন। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রহিমকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×