ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

নিখোঁজ আইসক্রিম বিক্রেতার লাশ মিলল বালুমহালে

নিখোঁজ আইসক্রিম  বিক্রেতার লাশ মিলল  বালুমহালে
×

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬ | ০৮:৫৫

| প্রিন্ট সংস্করণ

নিখোঁজের তিন দিন পর পুরাতন ব্রহ্মপুত্র নদের বালু মহাল থেকে এক আইসক্রিম বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। 
গতকাল বৃহস্পতিবার বিকেলে জামালপুর সদর উপজেলার জয়রামপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরের বালুর স্তূপের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত জয়নাল আবেদীন নয়ন সদর উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় গ্যারেজে গাড়ি জমা দেওয়ার পর নিখোঁজ হন আইসক্রিম বিক্রেতা জয়নাল আবেদীন নয়ন। স্বজনরা বিভিন্ন 
স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার বালুর স্তূপে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×